শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সদ্য সমাপ্ত ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত ৬ চেয়ারম্যান, ১৮ সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারন আসনের ৫৪ জন ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদ শাহ মুতাসিম বিল্লাহ বীর বিক্রম স্মৃতি অডিটরিয়াম মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম নব নির্বাচিত ৬ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। সংরক্ষিত আসনের ১৮ ও সাধারন আসনের ৫৪ জনকে শপথ বাক্য পাঠ করান ইউএনও হাবিবা শারমিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, থানার ভারপ্র্প্তা কর্মকর্তা এস আলম, আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ, ভারপ্রাপ্ত পৌর মেয়র মিজানুর রহমান বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, নব নির্বাচিত সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজনু, খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুড়িকাহনীয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম বকুলসহ নব নির্বাচিত ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
























