ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের সাথে ২৩ মে সোমবার রাতে প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অ নুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাব’র সভাপতি এম খোরশেদ আলম। বক্তব্য রাখেন, ইউএনও মোহাম্মদ সেলিম রেজা, ওসি মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব’র সাবেক সভাপতি এম খলিলুর রহমান, সহ-সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রব্বানী টিটু, সহ-সাধারন সম্পাদক আবু হেলাল, আসাদুল্লাহ সিরাজী, সাংবাদিক হারুন-অর রশিদ, মোহাম্মদ দুদু মল্লিক, মেহেদী হাসান মাসুম, মোঃ ইউসুফ আলী, মোঃ রেফাজ উদ্দিন, জাহিদুল হক মিলন, মোরাদ শাহ জাবাল, আরএম সেলিম শাহী, জিয়াউল হক, সুজন শাহী, জাহিদুল হক মনির, জাকির প্রমূখ। সভায় অপসাংবাদিকতা রোধ, সুষ্ঠু সাংবাদিকতার ক্ষেত্রে নানা সমস্যা ও উপজেলার উন্নয়ন সম্পর্কে বিষদ আলোচনা করা হয়।
























