ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানের আগেই টিসিবির কার্যক্রম শুরুর প্রস্তাব ক্যাবের

খবর টি পড়েছেন : ২৪০
রমজানের আগেই টিসিবির কার্যক্রম শুরুর প্রস্তাব ক্যাবের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

cab 11

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : চলতি বছর বাজার পরিস্থিতি বিবেচনা করে রোজা শুরুর কয়েকদিন আগেই টিসিবির এ কার্যক্রম শুরুর প্রস্তাব করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত  সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে এ প্রস্তাব জানানো হয়।
সংবাদ সম্মলনে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, প্রতিবছর রমজানের শুরুতে সরকার বাড়তি চাহিদা মেটানোর লক্ষ্যে টিসিবির মধ্যেমে কয়েকটি পণ্য বাজারজাত করে। সার্বিক চাহিদার অতি সামন্য হলেও এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।
তিনি বলেন, যখন কোন পণ্যের দাম বাড়তে থাকে তখন অনেক ক্রেতা মূল্য বৃদ্ধির আশঙ্কায় সারা মাসের চাহিদা অনুযায়ী একসঙ্গে পণ্য ক্রয় করেন। এতে বাজারে বাড়তি চাহিদার সৃষ্টি এবং মূল্য আরো বৃদ্ধি পায়। তাই সকল ক্রেতাকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য একসঙ্গে ক্রয় না করার পরামর্শ দেন তিনি।
গোলাম রহমান বলেন, বাড়তি চাহদার চাপ না থাকলে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থেই দ্রব্যমূল্যের হ্রাস টেনে ধরবেন। এছাড়া পাইকারি বাজারে পণ্যের দাম খুচরা বাজার ২৫ শতাংশ থেকে ৪০ শতাংশ কম। এখন আমরা অনেকেই বহুতল ভবনে একসঙ্গে বহু পরিবার বসবাস করি।উদ্যোগী হয়ে কয়েকজন গৃহিনী যদি স্ব-স্ব বহুতল ভবনে `ক্রেতা সমবায়` গড়ে তোলেন এবং পাইকারি বাজার থেকে তাদের সকলের সমষ্টিগত চাহিদা অনুযায়ি পণ্য কিনে ভাগাভাগি করে নেয়, তবে তাদের পক্ষে মোট ব্যায়ের ২৫শতাংশ থেকে ৩০ শতাংশ সাশ্রয় সম্ভব হবে।
তিনি আরো বলেন, রমজানে নকল, ভেজাল, ও নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হয়ে পড়ে। অস্বাস্থ্যকর পদ্ধতিতে প্রস্তুত মালামালও বিক্রি হয়। এসব প্রতিরোধে ক্রেতা-ভোক্তা সচেতনতার সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা সমূহ, বিশেষ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর,জেলা প্রশাসন, র‌্যাব পুলিশ, বিএসটিআই, সিটি কর্পোরেশন ও অন্যান্য কর্তৃপক্ষের কার্যক্রম জোরদারের অনুরোধের পাশাপাশি মোবাইল কোর্টসমূহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করবেন তা প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনের ক্যাবের সাভপতি ছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শামছুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তেলে ভিটামিন ‘এ’ নিশ্চিতে শিল্পমন্ত্রীর ২৪ ঘণ্টার আল্টিমেটাম পরবর্তী সংবাদ জাতি একজন বরেণ্য শিক্ষাবিদ হারাল: প্রধানমন্ত্রী

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads