ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোপার গ্রুপ পর্বে মাঠের বাইরে সুয়ারেজ

খবর টি পড়েছেন : ১৩১
কোপার গ্রুপ পর্বে মাঠের বাইরে সুয়ারেজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Suarez 1

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে উরুগুয়ের হয়ে গ্রুপ পর্বে খেলতে পারছেন না স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এ সময় বার্সেলোনা তারকাকে হ্যামিস্ট্রিং ইনজুরির চিকিৎসা করাতে হবে।

এর আগে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে বার্সার ২-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন সুয়ারেজ। পরে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে।সোমবার কাতালান ক্লাবটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেন, সুয়ারেজকে চিকিৎসা করাতেই হবে। আর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসরে তিনি জাতীয় দলের সঙ্গে ১ জুন যোগ দেবেন।

Shamol Bangla Ads

এদিকে উরুগয়ে যদি গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে যেতে পারে, তবেই এবারের আসরে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন সাবেক লিভারপুল তারকা।

এ প্রসঙ্গে বার্সার টিম ডক্টর আলবার্টো প্যান বলেন, ‘সুয়ারেজের হ্যামিস্ট্রিং ইনজুরি চিকিৎসার জন্য তিন সপ্তাহের প্রয়োজন। সে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যাবে। তবে নকআউট পর্বে সে খেলতে পারবে।’

উরুগয়ে এবারের আসরে গ্রুপ ‘সি’তে লড়বে। যেখানে অস্কার তাবারেজের শিষ্যরা খেলবে মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্দোনেশিয়ায় বন্যায় নিহত ৬ পরবর্তী সংবাদ চট্টগ্রামে ১৪ দলের সমাবেশ আজ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads