ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাপিকা হলেন অ্যাঞ্জেলিনা জোলি

খবর টি পড়েছেন : ২২৯
অধ্যাপিকা হলেন অ্যাঞ্জেলিনা জোলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

joli20160524111129

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে ধরা হয় হলিউড ইতিহাসের সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে। এরইমধ্যে জোলি বেশ কয়েকবার গণ্য হয়েছেন সবচেয়ে আবেদনময়ী তারকা হিসেবে। অভিনেত্রী হিসেবে পেয়ছেন অস্কারসহ আরো নামিদামি সব পুরস্কার। পিছিয়ে নেই পরিচালনায়ও, সমাজসেবী হিসেবে তো সারা বিশ্ব চিনেছে তাকে। তবে এবার নিজের ক্যারিয়ারে যোগ করলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।

জানা যায়, সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘লন্ডন স্কুল অব ইকোনমিকস’ এর খণ্ডকালীন অধ্যাপিকা হিসেবে যোগ দিতে যাচ্ছেন জোলি। স্কুলটিতে তিনি মাস্টার্স গ্রেডের ‘নারী শান্তি ও নিরাপত্তা’ বিষয়টি পড়াবেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে জোলি এক সাক্ষাৎকারে বলেন ‘এই মাস্টার্স প্রোগ্রামের সৃষ্টিশীলতায় আমি অনুপ্রাণীত। আমি আশা করি, অন্য ইনস্টিটিউট গুলিও এদের অনুসরণ করবে। কারণ, এটি গুরুত্বপূর্ণ। এখানে কিভাবে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে তাদের ওপর সংঘটিত অপরাধ কমানো যায়, কিভাবে যুদ্ধক্ষেত্রে তাদের ওপর নির্যানত কমানো যায় এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

অভিনয় থেকে সমাজসেবা কোনটাতেই আগ্রহের কমতি নেই এই তারকার। জাতিসংঘের শুভেচ্ছাদূত ও নারী অধিকার আদায়ে সবসময়ই সোচ্চার ছিলেন জোলি। এবার শিক্ষকতা পেশায় কেমন করেন তাই দেখার অপেক্ষায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইনজীবী হলেন রত্না পরবর্তী সংবাদ বিয়ে করলেন মাহি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads