ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ে করলেন মাহি

খবর টি পড়েছেন : ৩০৩
বিয়ে করলেন মাহি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mahi (1)শ্যামলবাংলা বিনোদন : শিরোনাম দেখে যাঁরা ভাবছেন এটি মাহিয়া মাহির নতুন কোনো ছবির নাম, তাঁরা ভুল করছেন! পর্দায় নয়, এবার সত্যিই বিয়ে করলেন ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। ২৪ মে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন পাত্রী নিজেই। কিন্তু পাত্রটি কে? বিনা মূল্যেই লাখ টাকার এই প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা। বললেন, ‘ওর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। যুক্তরাজ্য থেকে কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়ালেখা করে এসেছে। যুক্ত হয়েছে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসায়।’ দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন হচ্ছে। বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান ও এরপর আক্দ অনুষ্ঠিত হবে। সকালের আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় উত্তরার একটি রেস্তোরাঁয় থাকবে একটি ছোট্ট আনুষ্ঠান। গতকাল মুঠোফোনে মাহি বলেন, ‘সকালে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান ও আক্দ অনুষ্ঠিত হবে।’ বাগদান প্রসঙ্গে মাহি বলেন, ‘হুট করেই ঘটতে যাচ্ছে ঘটনাটা। পরিবার থেকে চাইছিল চলচ্চিত্রে কাজ কমিয়ে দিই। বিষয়টি মাথায় রেখে পারিবারিকভাবে এই আয়োজন।’ নতুন জীবনে প্রবেশের আগে কেমন লাগছে—জানতে চাইলে মাহি বলেন, ‘এখনো কিছুই বুঝতে পারছি না।’
mahiমাহিকে স্ত্রী হিসেবে পেতে যাচ্ছেন—এই অনুভূতি কেমন? জানতে চাইলে পারভেজ মাহমুদ বলেন, ‘এটা একেবারেই পারিবারিক বিয়ে। নতুন জীবনে প্রবেশ করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’
আগামী জুলাই মাসের শেষ দিকে দুই পরিবারের আয়োজনে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অধ্যাপিকা হলেন অ্যাঞ্জেলিনা জোলি পরবর্তী সংবাদ ৪০ দিনে ১০০ কোটি রুপি উপার্জন করবেন প্রিয়াঙ্কা!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads