ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনজীবী হলেন রত্না

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৪, ২০১৬ ২:৩৭ অপরাহ্ণ

rotna

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : অবশেষে সাফল্যের সঙ্গে এলএলবি পাস করলেন চিত্রনায়িকা রত্না কবির। ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন এ অভিনেত্রী।

অত্র কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে মেধা তালিকায় তৃতীয়স্থান অর্জন করে নতুন সাফল্য ঘরে তুললেন তিনি। প্রতিষ্ঠানটির শিক্ষর্থীদের মধ্যে ৪৩৬ মার্কস পেয়ে এই সাফল্য অর্জন করেন রত্না।

Shamol Bangla Ads

পরীক্ষার ফল প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে রত্না বলেন, ‘পরীক্ষার এই ফলাফলে আমি ভীষণ খুশি। স্বপ্ন পূরণের আরও একটি ধাপ পেরুতে পারছি বলে বেশ আনন্দ লাগছে। নানুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রেখে মানসিক চাপ নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। এত ভালো রেজাল্ট হবে ভাবতে পারিনি।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স সম্পন্ন করেন এ অভিনেত্রী। অভিনয়ে ব্যস্ততা কম থাকাতে লেখাপড়া নিয়েই আপাতত ব্যস্ত সময় পার করছেন তিনি। সমাজকর্মে মাস্টার্স শেষ করে আবার আইন বিষয়ে পড়লেন কেন? এমন প্রশ্নের উত্তরে রত্না বলেন, ‘এলএলবি পড়ার ওপর আমার আগে থেকেই ঝোঁক ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট না পাওয়াতে পড়া হয়নি। তাই মাস্টার্স শেষ করে এর ওপর ডিগ্রি নিলাম। এখন ভালো একজন আইনজীবী হওয়ার চেষ্টা করব।’

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। গত বছর নিজের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পায় ‘সেই দিন বৃষ্টি ছিল’ নামের ছবিটি। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’ ও ‘পরাণ পাখি’ নামের দুটি ছবি।

Need Ads