নকলা (শেরপুর) প্রতিনিধি : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের কাছ থেকে সরাসরি বোরোধান সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য বিভাগ। ২২ মে রবিবার দুপুরে নকলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ইউএনও মো. আবুল কালাম আজাদ। ওইসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলায় ২৩ টাকা কেজি দরে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। তিনি বলেন, প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনি¤œ ৪০ কেজি ধান ক্রয় করা হবে। প্রথম দিনে নকলায় ২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়।
























