ads

বৃহস্পতিবার , ১৯ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বালু মহালের রয়েলিটি আদায় নিয়ে পিটিয়ে আহত ২

খবর টি পড়েছেন : ১৯৬
নালিতাবাড়ীতে বালু মহালের রয়েলিটি আদায় নিয়ে পিটিয়ে আহত ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ferdows- baromari-18-5-16নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে বালু মহালের রয়েলিটি আদায় নিয়ে সরকারিভাবে নিয়োগকৃত বৈধ ইজারাদার সেতু এন্টারপ্রাইজের প্রতিনিধি ফেরদৌস আলম (২৮) ও হারুন অর রশিদ (৪০) নামে ২ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ১৮ মে বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বারমারী বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার পরিচালনাধীন মেসার্স হাঁসি এন্ড মোড়ল এন্টার প্রাইজের লোকেরা ওই যুবককে পিটিয়ে আহত করে। বর্তমানে আহত ফেরদৌস নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত পহেলা বৈশাখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় ১২ লাখ টাকায় আন্দারুপাড়া-বাইগরপড়া মৌজায় চেল্লাখালী নদীর বালু মহাল ইজারা পায় মেসার্স সেতু এন্টারপ্রাইজ। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে এ ইজারা নেওয়া হয়। একই দরপত্রে দ্বিতীয় অবস্থানে থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ইজারা না পেয়ে কোন প্রকার সরকারি অনুমতি ছাড়াই পার্শ্ববর্তী পলাশিকুড়া মৌজা থেকে মেসার্স হাঁসি এন্ড মোড়ল এন্টার প্রাইজের নামে রয়েলিটি আদায় করে আসছিল। এক পর্যায়ে গত ১৮ মে বুধবার রাতে বালুভর্তি ২টি ট্রাক সেতু এন্টারপ্রাইজের ইজারাপ্রাপ্ত এলাকা খলচান্দা গ্রাম থেকে বালু ভর্তি করে আসে। পথিমধ্যে মেসার্স হাঁসি এন্ড মোড়ল এন্টার প্রাইজের প্রতিনিধিরা ওই ট্রাক দুটি থেকে রয়েলিটি আদায় করে নেয়। এদিকে বারমারী বাজারে মেসার্স সেতু এন্টার প্রাইজের পক্ষে প্রতিনিধি ফেরদৌস রয়েলিটি আদায় করতে বলে। এসময় তার উপর চড়াও হয় ইউপি চেয়ারম্যান আজাদের পরিচালনাধীন হাঁসি এন্ড মোড়ল এন্টার প্রাইজের লোকেরা। তারা ফেরদৌসকে পিটিয়ে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে আহত ফেরদৌসের পিতা আব্দুল খালেক বাদী হয়ে হাঁসি এন্ড মোড়ল এন্টার প্রাইজের প্রতিনিধিত্বকারী ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারা মিয়াসহ ১০জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দাখিল করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads