ads

মঙ্গলবার , ১৭ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আনন্দ মিছিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Chatro Leageস্টাফ রিপোর্টার : দেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেরপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। ১৭ মে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ওই আনন্দ মিছিলটি থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বঙ্গবন্ধু স্কয়ার অঙ্গণে আয়োজিত এক পথসভায় শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্ত প্রধান অতিথি এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হোসেন উৎপল, সাবেক সহ-সভাপতি অজয় কুমার চক্রবর্তী জয় ও বর্তমান সভাপতি জুনায়েদ নূরানী মনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুল ইসলাম শাওনের সভাপতিত্বে ওই পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোয়াইব হোসেন শাকিল, প্রচার সম্পাদক তারা মিয়া, সদর উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন সাংসদ ফজলুল… পরবর্তী সংবাদ নকলায় অষ্টম শ্রেণি উন্নতিকরণ পাইলট প্রকল্প পরিদর্শন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads