
স্টাফ রিপোর্টার : পাঠক নন্দিত দেশের জনপ্রিয় একমাত্র স্ব-নির্ভর অনলাইন নিউজপোর্টাল বিডি২৪লাইভডটকম ৫ বছর পেরিয়ে ১৪ মে ৬ বছরে পর্দাপণ করেছে। এ উপলক্ষে শনিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে ৬ষ্ঠ প্র্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
পরে বিডি২৪ লাইভ ডটকমের শেরপুর প্রতিনিধি এম. সুরুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ বেতারের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শেরপুর প্রতিনিধি সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দেশ টিভির শেরপুর প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি শাহরিয়ার মিল্টন, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের শেরপুর প্রতিনিধি সুজন সেন, এস এ টিভির শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল মোত্তালিব সেলিম ও এশিয়ান এইজ প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।
এ সময় বক্তারা বিডি২৪ লাইভ ডটকমের সাফল্য করে বলেন, ২৪ ঘন্টা বলার সাথে থাকার প্রত্যয় নিয়ে মাত্র ৫ বছরে বিডি২৪ লাইভ ডটকম যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়। এই পোর্টালটি বর্তমানে দেশের প্রথম সারির নিউজ পোর্টাল হিসেবে পরিচিতি লাভ করেছে। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল জগতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাছাড়া দিন দিন এর পাঠক সংখ্যা বেড়েই চলছে। এটি কর্তৃপক্ষ ও সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ববোধ এবং তাদের অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতা ছাড়া এ অনলাইন নিউজ পোর্টালটির পাঠক প্রিয়তা বাড়ানো কোনভাবেই সম্ভব ছিল না। পাঠকের খবরের চাহিদা পূরণে বস্তুনিষ্ঠতার যে ছাপ বিডি২৪ লাইভ ডটকম রাখছে তা যেন সব সময় অব্যাহত থাকে। তারা আরো বলেন, বিডি২৪ লাইভ ডটকম যেন রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যানে সব সময় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে। তারা এমনভাবে খবর পরিবেশন করবে যা পড়ে পাঠকের খবর পড়ার ক্ষুধা মিটবে। এজন্য সব ধরনের খবরকে গুরুত্বের সাথে বিবেচনা করে তা নিরপেক্ষভাবে পরিবেশন করার পরামর্শ দেন।

























