ads

রবিবার , ৮ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মহিলা প্রার্থীর বাড়ি ভাংচুর

খবর টি পড়েছেন : ১৭৬
ঝিনাইগাতীতে মহিলা প্রার্থীর বাড়ি ভাংচুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bari Vangchurঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিজয়ী মহিলা সদস্যের বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। ৭ মে শনিবার রাতে উপজেলার পাইকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এ নিয়ে আতঙ্কে রয়েছে বিজয়ী মহিলা সদস্য নীলা নাজমুল রেখা ও তার পরিবারের লোকজন।
জানা যায়, শনিবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুড়া পানাতে বাড়ী থেকে নীলা নাজমুল রেখা মাইক প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। অভিযোগ রয়েছে, একই গ্রামের মেম্বার প্রার্থী হাবিবুর রহমান ঘুড়ি প্রতীক পরাজিত হওয়ায় তার সমর্থকরা নীলার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। হাবিবুর রহমানের সমর্থকদের অভিযোগ তারা নীলাকে নির্বাচনে ভোট প্রদান থেকে শুরু করে বিজয়ী হবার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করেছেন। কিন্তু নীলা ও তার সমর্থকরা তাদের সহযোগীতা করেনি। এ কারনে হাবিবুর রহমানের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে রাতে রাম দা ও লাঠিশোঠা নিয়ে নীলার বাড়িতে হামলা করে। তারা বাড়ির চারপাশের টিনের বেড়া কেটে দুমড়ে-মুচড়ে ফেলে এবং বাড়িতে লুটপাট চালায়। এ সময় নীলার ছেলে রাশেদুজ্জামান তাদের বাধা দিতে গেলে সে গুরুত্বর আহত হয়। বর্তমানে নীলা ও তার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবশিষ্ট ৪ ইউপির নির্বাচন ৪ জুন পরবর্তী সংবাদ শেরপুরে কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads