ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭৬
ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hatiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা তাওয়াকুচা গ্রাম থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা। ৭ মে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে এলাকাবাসী গারো পাহাড়ের তাওয়াকুচা এলাকায় একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঝিনাইগাতীর তাওয়াকুচা ফরেস্ট বিটের কর্মকর্তারা তাওয়াকুচা গ্রামে এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়নাতদন্তশেষে শনিবার সন্ধ্যায় হাতিটির মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়।
ঝিনাইগাতীর তাওয়াকুচা ফরেস্ট বিটের ফরেস্টার মো. আশরাফুল আলম বলেন, মৃত হাতিটির কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি সীমান্তের ওপারে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরপর আহত অবস্থায় হাতিটি বাংলাদেশ সীমানায় চলে আসে এবং গারো পাহাড়ের দুর্গম তাওয়াকুচা এলাকায় তার মৃত্যু হয়। হাতিটির বয়স প্রায় ৩০ বছর হবে বলে প্রাণীসম্পদ বিভাগ জানিয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর ও ঝিনাইগাতীর ১৪ ইউপিতে আ’লীগ ১১,… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব মা দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads