নারীর অধিকার ও মর্যাদা বিষয়ক কর্মশালা

খবর টি পড়েছেন : ২১৫
নারীর অধিকার ও মর্যাদা বিষয়ক কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, (নকলা) শেরপুর: শেরপুরের নকলায় জাগরন জনসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের নেতাকর্মী,ইমাম ও সাংবাদিকদের অংশ গ্রহণে ১২ ও ১৩ এপ্রিল মঙ্গল ও বুধবার দুইদিন ব্যাপী নারীর অধিকার ও মর্যাদা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের সিএফসিডি’ র আয়োজনে কেএনএফ- জার্মানীর অর্থায়নে পারি’ র নকলা কার্যালয়ের হল রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রোগ্রাম ম্যানেজার নয়মী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাইল্ড পার্টনার কো-অর্ডিনেটর  বিভাষ দিত্ত,প্রজেক্ট একাউন্টেন্ড প্রণয় কুমার উকিল,জাগরনের দলনেত্রী আকলিমা খাতুন, সদস্য গোলাম মোস্তফা ও নকলা উপজেলা প্রেসকাবের সহ সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।বক্তারা নারী ও শিশু নির্য়াতন রোধ, বাল্য বিবাহ ও যৌতুক প্রথা বন্ধে সরকারের সাথে কাজ করতে সকলকে আহ্বান করা সহ পারি’ র সার্বিক উন্নতি কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সিডিএসের বীজ বিতরণ পরবর্তী সংবাদ পহেলা বৈশাখ : জায়গাভেদে ভিন্নতা; এই জটলার শেষ…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads