ads

শনিবার , ৯ এপ্রিল ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনোত্তর সহিংসতা : শ্রীবরদীতে ৮ দিন পর ইউপি সদস্যের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৪৮
নির্বাচনোত্তর সহিংসতা : শ্রীবরদীতে ৮ দিন পর ইউপি সদস্যের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nihotoশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনোত্তর সহিংসতায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার ৮ দিনের মাথায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ হারালেন হুরমুজ আলী (৪৫) নামে এক ইউপি সদস্য। ৮ এপ্রিল শুক্রবার রাতে প্রাণ হারানো হুরমুজ উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে।
জানা যায়, ৩১ মার্চ অনুষ্ঠিত খড়িয়াকাজিরচর ইউপির নির্বাচনে বিদায়ী মেম্বার হুরমুজ আলী একই পদে পুনরায় নির্বাচন করে পরাজিত হন। হুরমুজের চাচাত বোন হাজেরা বেগম (৫০) ওই ইউপির সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। ওই বিষয় নিয়ে হুরমুজ ও হাজেরার মধ্যে ১ এপ্রিল সকালে বাগবিতন্ডার এক পর্যায়ে হাজেরার স্বামী ফকির আলী ও তাঁর সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হুরমুজের ওপর হামলা চালায়। এতে হুরমুজ গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পর থেকে হুরমুজের চাচাত বোন হাজেরা, তাঁর স্বামী ফকির আলী ও অন্যরা পলাতক রয়েছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাশবিক নির্যাতন : শেরপুরে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে ৮… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads