ads

সোমবার , ৪ এপ্রিল ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদককে অব্যাহতি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৪, ২০১৬ ১১:২৯ পূর্বাহ্ণ

sherpur Map Wশ্রীবরদী প্রতিনিধি : দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে প্রতিদ্বন্দ্বীকে সহায়তা করায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক খালেদ হাসান হিমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, সদ্য সমাপ্ত সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে কোনো প্রকার কাজ না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন দলের ইউনিয়ন শাখার ওই দুই নেতা।
লিখিতভাবে ওই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন নেতাকর্মী অভিযোগ আনলে বিষয়টি শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের সঙ্গে আলোচনা করলে তাদের সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী ওই দুই নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
এ বিষয়ে সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কোনো প্রকার লিখিত চিঠি পাইনি। তবে সিদ্ধান্তের বিষয় লোক মুখে শুনেছি।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন না করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!