ads

সোমবার , ৪ এপ্রিল ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে তুচ্ছ ঘটনায় দোকানপাটে হামলা, ভাংচুর

খবর টি পড়েছেন : ১২৩
নালিতাবাড়ীতে তুচ্ছ ঘটনায় দোকানপাটে হামলা, ভাংচুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর গড়কান্দা মহল্লায় তুচ্ছ ঘটনার জের ধরে দোকানপাটে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ৩ এপ্রিল রবিবার বেলা আড়াইটার দিকে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ওই মহল্লার মুঞ্জু মিয়ার সাথে একই এলাকার রনি আহমেদ এর আর্থিক লেনদেন নিয়ে গত ২ এপ্রিল শনিবার রাতে ঘোনাপাড়া মহল্লায় বাক-বিতন্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে রবিবার বেলা আড়াইটার দিকে মুঞ্জু ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক রনির পিতা নুর ইসলামের মুদি-চায়ের দোকানে হামলা চালায়। এসময় দোকানে থাকা আসবাব ও বাসনপত্র ভাংচুর করে এবং রাম দা দিয়ে টিন কেটে ফেলে মালামাল তছনছ করে। আকস্মিক এ হামলায় প্রাণভয়ে নুর ইসলাম দৌড়ে বাড়ির ভেতরে আশ্রয় নিলে তিনি হামলা থেকে বেঁচে যান। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি নিঝুম অরণ্য হারিয়াকোনা পরবর্তী সংবাদ শেরপুরে এনসিটিএফ’র শিশু অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads