স্টাফ রিপোর্টার : শিশু অধিকার লঙ্ঘন, শিশুর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে র্যালি করেছে শেরপুর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের নেতেৃত্বে র্যালিটি জেলা শিশু একাডেমীর সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই সময় শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি রফিক মজিদ, এনসিটিএফ সভাপতি তীর্থ সরকার ও সাধারণ সম্পাদক অরিত্র কুমার ঝলকসহ এনসিটিএফ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




