ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আশার ঋণের দায়ে দুদু মল্লিক (৩৮) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। দুদু মল্লিক উপজেলা সদরের মরহুম নায়েব আলী মল্লিকের ছেলে।
জানা গেছে, দুদু মল্লিক ২০১১ সালে স্থানীয় আশা এনজিও থেকে ১লাখ ৬০ হাজার টাকা ঋণ গ্রহন করে পোল্ট্রি খামার করেন। কিন্তুু পোল্ট্রি খামারে লোকসান হওয়ায় দুদু মল্লিক আশার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। পরে এনজিও আশার পক্ষ থেকে ঋণ খেলাপির অভিযোগে ২০১২ সালে শেরপুর সহকারী জজ আদালতে দুদু মল্লিকের নামে একটি মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত দুদু মল্লিককে দিগুন টাকা জরিমানা ও ৩মাসের কারাদ-ের আদেশ দেন। দুদু মল্লিক ৩ মাস কারাভোগের পর দিগুণ টাকা জরিমানার বিরুদ্ধে শেরপুর দায়রা জজ আদালতে আপিল করেন। মামলাটি বতর্মানে চলমান রয়েছে। ওই মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানো জারি করেন। ২৮ মার্চ সোমবার থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করে।
উল্লেখ্য, দুদু মল্লিক স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছে। এনজিও আশার স্থানীয় ম্যানেজার আঃ সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
























