ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সহিংসতায় প্রিজাইডিং অফিসারসহ আহত ৩০

খবর টি পড়েছেন : ১৮০
শেরপুরে সহিংসতায় প্রিজাইডিং অফিসারসহ আহত ৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Prisaiding Officerস্টাফ রিপোর্টার : ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে শেরপুরের ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হলেও পৃথক সহিংসতায় শ্রীবরদীতে ৩ প্রিজাইডিং অফিসারসহ অন্তত: ৩০ জন আহত হয়েছে। আহত প্রিজাইডিং অফিসাররা হচ্ছেন শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রভাষক মো. আবু ইউসুফ, কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রভাষক কাজী হাসানুজ্জামান ও সিংগাবরুনা ইউনিয়নের বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাইদুর রহমান খান। আহতদের মধ্যে আ. আজিজ (৬৫) নামে এক ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে এবং অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্রীবরদী সদর ইউনিয়নের মরিচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়। এদের মধ্যে মানজালিয়া গ্রামের আজিজুল হক ওরফে ওন্দু মিয়া (৬৫), ইসমাইল (২৫), বাদশা মিয়া (৪০), উসনাই মিয়া (৫০) ও ফকির মিয়ার (৩০) অবস্থা গুরুতর।
এদিকে নকলা উপজেলার উরফা ইউনিয়নে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জোরপূর্বক ভোট কারচুপি করছে বলে অভিযোগ করেন রুস্তম আলী। অন্যদিকে উরফা ইউনিয়নে সমর্থিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কাজল মিয়া নামের এক এজেন্টকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভোটারদের জোরপূর্বক ভোট প্রদানে বাধ্য করার অভিযোগে তাকে আটক করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন : চলছে গণনা পরবর্তী সংবাদ চেয়ারম্যান প্রার্থীর বসতঘর থেকে তালা ভেঙে ২ জনকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads