ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ সেমিনার

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম নির্মাণ সেমিনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic Rabbardame-15.3স্টাফ রিপোর্টার : খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাজারি নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় শেরপুরে ১৫ মার্চ মঙ্গলবার এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শেরপুর খামারবাড়ী সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ জেলা পর্যায়ের সেমিনারের আয়োজন করে।
সেমিনারে কৃষি বিশেষজ্ঞরা বলেন, বর্ষা পরবর্তী ভু-উপরিস্থ পানি সংরক্ষণ করে রবি শস্যে সেচ সুবিধা বৃদ্ধি করে কাঙ্খিত ফলন লাভ করা যায়। স্বল্প খরচে সেচ পানির সর্বোচ্চ ব্যবহার ও সেচ এলাকা সম্প্রসারণ করা যায়। শেরপুরের নালিতাবাড়ী, নকলা ও ঝিনাইগাতী উপজেলায় ভোগাই, চেল্লাখালি ও মহারশি নদীর ওপর ৪টি রাবার ড্যাম নির্মিত হয়েছে। এতে করে শুস্ক মওশুমে প্রায় ৬ হাজার হেক্টর অতিরিক্ত জমি সেচ সুবিধার আওতায় এনে বিভিন্ন ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। তারা জানান, রাবার ড্যাম মুলত: রাবার ও সিনথেটিক ফাইবারের মিশ্রণে তৈরী ব্যাগ, যা দ্বারা নদীতে বাঁধ দিয়ে শুস্ক মৌসুমে নদীর পানির পানি সংরক্ষণ করা যায়। প্রয়োজন অনুযায়ী ব্যাগের উচ্চতা বাড়িয়ে-কমিয়ে পানি নিয়ন্ত্রণ করা যায়। বর্ষাকালে রাবারের বাতাস নি:সরণ করে নদী সমতলে ব্যাগটিকে আটকে রাখা যায়।
সেমিনারে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাবার ড্যাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে এটিআই অধ্যক্ষ মো. আহসানুল্লাহসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এতে ৫ উপজেলার কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমবায়, এলজিইডি বিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, উপকারভোগীসহ অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু রাহাত হত্যা মামলায় পেছালো যুক্তিতর্ক পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নে আ’লীগ প্রার্থীর হুমকির মুখে বিএনপি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads