শ্রীবরদীতে নারী দিবস পালন

খবর টি পড়েছেন : ১৩৪
শ্রীবরদীতে নারী দিবস পালন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nari Dibosh_ 2রেজাউল করিম বকুল, শ্রীবরদী : ‌‌২০৩০ এর অঙ্গীকার, নারী পুরুষের সমতার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে বুধবার উপজেলা সুজন সু-শাসনের জন্যে নাগরিক, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম, ইয়ুথ এল্ডিং হাঙ্গার ও বিকশিত নারী নেটওয়ার্কের উদ্যোগে শ্রীবরদী কাকিলাকুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন সাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সুজন সুশাসনের জন্যে নাগরিকের সভাপতি শাহ মোহাম্মদ কহিনুর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল।
এতে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রেবেকা সুলতানা, শিরিন সুলতানা, সারজিনা আক্তার, নারী নেত্রী শ্রবনী, মিমি ও সমাজ সেবক আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা বলেন, প্রত্যেক নারী যাতে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে। সে লক্ষে উপযুক্ত পরিবেশ তৈরি এখনই প্রয়োজন। এমনকি সম্পদ ও সম্পত্তিতে সম-অধিকার নিশ্চিত করারও দাবি তুলেন বক্তারা। এতে ওই বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও এলাবাসী অংশ গ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইজিবাইক চালক রাজ্জাক ও খলিলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার… পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads