একমুখী শিক্ষা প্রবর্তনের দাবিতে শেরপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১৪০
একমুখী শিক্ষা প্রবর্তনের দাবিতে শেরপুরে সম্মিলিত সামাজিক আন্দোলনের স্মারকলিপি পেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

smaroklipi picস্টাফ রিপোর্টার ॥ একমুখী শিক্ষা প্রবর্তনের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। ৭ মার্চ সোমবার বিকেলে সংগঠনের জেলা শাখার সভাপতি সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও সাধারণ সম্পাদক আজাহার আলীর নেতৃত্বে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের কাছে ওই স্মারকলিপি পেশ করা হয়। ওইসময় সংগঠনের সিনিয়র সদস্য এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ উপস্থিত ছিলেন।
সামাজিক আন্দোলনের নেতারা জানান, বাংলাদেশকে জঙ্গিবাদীদের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টার মধ্য দিয়ে দেশের উন্নতি-অগ্রগতি ব্যহত করে পশ্চাদপদতার ধারায় ঠেলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা প্রতিহত করে উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির ধারায় পরিচালিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর মধ্যে অবিলম্বে সারা দেশে শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে একমুখী শিক্ষা প্রবর্তন। ওই দাবি বাস্তবায়নের লক্ষে আগামী ১০ মার্চ কেন্দ্রীয়ভাবে সম্মিলিত সামাজিক আন্দোলনের তরফ থেকে সারাদেশে সাক্ষরিত স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে ৭ মার্চ উপলক্ষে সেমিনার পরবর্তী সংবাদ শেরপুরে উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদের পিতার ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads