শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : কম খরচে বেশি লাভ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে তুলা চাষের মাঠ দিবস। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে উত্তর খরিয়াকাজীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. ফরিদ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন তুলা উউন্নয়ন বোর্ডের ঢাকা জোনের উপ- পরিচালক ড. ফখরে আলম ইবনে তাবিব। ময়মনসিংহ তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা খালেদা ইয়াছমিনের সঞ্চালনায় মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নুরল আলম, জেলা সদর উপজেলা তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইসরাফিল হোসেন, কৃষক শুকুর মাহমুদ মোল্লা, রফিকুল ইসলাম প্রমূখ। ্এতে ৮০জন তুলা চাষীসহ এলাকার সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।























