ads

মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রার্থীদের সমঝোতা

খবর টি পড়েছেন : ১৭৫
শ্রীবরদী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রার্থীদের সমঝোতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন নিতে সম্ভাব্য প্রার্থীদের সমঝোতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলাম চান তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাইদ, ডাঃ মোঃ আশরাফী লতা, মোঃ আলমগীর হোসেন, অ্যাডভোকেট মোঃ শাহীদুল্লাহ শাহী ও জুয়েল আকন্দ অংশ গ্রহন করে এক সমঝোতা সম্মতি জ্ঞাপন করেন। এতে তারা প্রতিশ্রুতি দেন, দল যে কাউকে মনোনয়ন দিলে তারা তা মেনে নিবেন । এ সময় উপস্থিত কয়েকশ নেতাকর্মী ও সমর্থকসহ সম্ভাব্য মেয়র প্রার্থীরা এক সাথে এক গণ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদণি করেন। এতে শহরের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘদিনের অন্ত:দ্বন্দ্বের অবসান ঘটে বলেও মন্তব্য করেন অনেকে। এ সমঝোতার সংবাদ শহরের অলিগলি ছড়ে পড়ে। টক অব দি টাউনে পরিণত হয় তাদের সমঝোতার সংবাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে এক ভূমিহীন পরিবারের বাড়ি বে-দখল : গ্রেফতার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিশ্ব এইডস দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads