ads

বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০১৫ ৪:১৪ অপরাহ্ণ

Sherpur Climate Change Meeting Picস্টাফ রিপোর্টার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে ২৬ নভেম্বর বৃহস্পতিবার শেরপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ‘প্যারিস সামিট’ সামনে রেখে ‘কার্বন নিঃসরণ বন্ধ কর, মানুষ রক্ষা কর’ শ্লোগানে ‘কাইমেট মার্চ ফর অ্যাকশন’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি। সভায় অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের পক্ষে অভিযোজনের ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদানের জোরালো দাবি তুলে ধরার আহ্বান জানানো হয়।
ওয়ার্ল্ড ভিশনের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে মুলপ্রবন্ধ পাঠ করেন দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয়কারী দিলীপ চিরান। অন্যান্যের মধ্যে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বিভাগীয় অর্থনৈতিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. তাহমিদুর রহমান, সুজিত বনোয়ারি প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!