স্টাফ রিপোর্টার : শেরপুর ওয়াল্ডভিশন এর আয়োজনে জেলা শিশু পরিবারের (বালিকা) ১০০ শিক্ষার্থীকে নিয়ে ‘নৈতিক মূলবোধ ও শিশু অধিকার বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে শিশু পরিবার মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. বেলাল হোসেন, শেরপুর প্রেস কাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, এডিপি (শিক্ষা) ম্যানেজার সুজিত বনোয়ারি প্রমূখ।
























