ads

শনিবার , ২১ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে আটক ৩

খবর টি পড়েছেন : ১৫২
শ্রীবরদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে আটক ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে আটক এবং এ সংক্রান্ত ২০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩২টি অটো চার্জার জব্দ করা হয়। ১৯ নভেম্বর বৃহস্পতিবার আটকদের জেলা কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন, শ্রীবরদী পৌর শহরের মথুরাদি এলাকার জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, সাতআনি শ্রীবরদীর তারা মিয়ার ছেলে সাইউস তালুকদার ও তাতিহাটি উত্তর বাজারের গোলাপ আলীর ছেলে মহিজল ইসলাম।
শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী ইন্দ্রজীৎ দেবনাথ জানান, বেশ কিছুদিন ধরে কিছু লোক শ্রীবরদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে ইজিবাইকের ব্যাটারি চার্জসহ নানাভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। বিষয়টি পিডিবির নজরে আসলে বুধবার রাতে শ্রীবরদী পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ইজিবাইকের ব্যটারি চার্জ করার অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় বিদ্যুৎ আইনে ২০টি মামলা দায়ের করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লন্ডন থেকে ফিরেছেন খালেদা পরবর্তী সংবাদ প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads