ads

বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকা-মুজাহিদের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খবর টি পড়েছেন : ১৭৯
সাকা-মুজাহিদের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

mujahid-salauddinশ্যামলবাংলা ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে দুজনের রায় পৃথকভাবে প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর সেটি ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিষ্টার অফিস।
রিভিউ খারিজের রায়ে স্বাক্ষরকারী চার বিচারপতি হলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রায়ের কপি আজই কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে সকালে এ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, দুজুনের রায়ের কপি সংক্ষিপ্ত আকারে নয়, পূর্ণাঙ্গভাবে শিগগির প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ কথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সকালে আপিল বিভাগের কাছে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ খারিজের সংক্ষিপ্ত রায় দেয়ার আবেদন জানানো হয়। এ সময় আদালত বলেন,তাদের রিভিউ আবেদন খারিজের রায়ের কপি সংক্ষিপ্ত আকারে নয়, পূর্ণাঙ্গভাবে শিগগির দেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্টারনেট বন্ধের কারণ ভুল সুইচ টেপা! পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে গারোদের ওয়ানগালা উৎসব শুরু

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads