ads

বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আদিবাসী প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে আদিবাসী প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Adibashi Dhorsonস্টাফ রিপোর্টার : শেরপুরে আদিবাসী এক প্রতিবন্ধি শিশুকন্যাকে ধর্ষণের মামলায় এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড হয়েছে। সাজাপ্রাপ্ত সাহেব আলী (২১) ঝিনাইগাতী উপজেলার মধ্য বাঁকাকুড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। ১৮ নভেম্বর বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান ওই রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুন দুপুর ২ টার দিকে ঝিনাইগাতী উপজেলার মধ্য বাঁকাকুড়া গ্রামের সাত বছর বয়সী এক গারো মেয়ে বাড়ির সামনে বসে একা একা খেলছিল। ওইসময় প্রতিবেশী যুবক সাহেব আলী তাকে ফুসলিয়ে অদুরের একটি বাঁশঝাড়ে নির্জন জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে ধর্ষক সাহেব আলীকে হাতেনাতে আটক করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করলে ঝিনাইগাতী থানা পুলিশ ২০১৪ সালের ১১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় ৯ সাীর স্যাগ্রহণ শেষে বুধবার আদালত ওই সাজার রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণ প্রকৌশল দিবসে র‌্যালি পরবর্তী সংবাদ ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার করে ভাগ্যের উন্নয়ন সম্ভব…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads