ads

বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৮২
ঝিনাইগাতীতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৮ নভেম্বর বুধবার বিকেলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ ঋণের টাকার চেক বিতরণ করেন, জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা, ওসি মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, ঝিনাইগাতী প্রেস ক্লাব সভাপতি খোরশেদ আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সুরুজ্জামান কম্পিউটার অপারেটর ও হিসাব সহকারী হাসিনা খাতুন তৃনা, ফিল্ড সুপার ভাইজার মোঃ জহুরুল ইসলাম, মাঠ সহকারী আতিকুর রহমান ও রইস উদ্দিন প্রমূখ। ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের একটি বাড়ি একটি কামার প্রকল্পের দেবউতর পাড়া গ্রাম উন্নয়ন সমিতির ১০জন সদস্যের মাঝে ৮০ হাজার টাকার চেক ও হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া কোনাপাড়া ও দক্ষিণপাড়া গ্রাম উন্নয়ন সমিতির ৬জন সদস্যের মাঝে ১ লাখ ২১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঋণের টাকা সঠিকভাবে ব্যবহার করে ভাগ্যের উন্নয়ন সম্ভব… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads