শেরপুরে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনা করে ৩ হাজার প্রদীপ প্রজ্জ্বলন

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুরে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনা করে ৩ হাজার প্রদীপ প্রজ্জ্বলন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur 03  12.11স্টাফ রিপোর্টার : শেরপুরে দীপাবলী উৎসবে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মুক্তিযদ্ধে শহীদ ৩০ লাখ মানুষের আত্মার শান্তি কামনা করে ৩ হাজার প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ। অন্যান্যের মধ্যে পরিষদের সম্পাদক কানু চন্দ্র চন্দ, চন্দন সাহা মলয় চাকী, কমল চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ভক্তিমূলক গান ও নৃত্য পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর… পরবর্তী সংবাদ প্রেমে ব্যর্থ হয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে হত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads