রেজাউল করিম বকুল,শ্রীবরদী : নেতাকর্মীদের সুসংঠিত ও দলীয় কার্যক্রম গতিশীল করার লে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মত বিনিময় সভা। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন। এলাকার নানা কর্মকান্ড তুলে ধরে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ হাসান হেবুল, যুবলীগ নেতা মোতালেব হোসেন তারা, রাশেদুল হক ববি ও কাউছার প্রমূখ।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের কথা উলেখ করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন বলেন, দেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নিত হচ্ছে। দেশের উন্নয়নের জন্য বারবার আওয়ামীলীগ সরকারের প্রয়োজন। এভাবে উন্নয়ন অব্যহত থাকলে বিদেশের লোক এ দেশে আসবে শ্রম বিক্রি করতে।
তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পে কাজ করার জন্য দলের সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানান। এর পাশাপাশি ইউনিয়নে মদ, জুয়া, অনৈতিক কার্যকলাপ ও চোরা চালানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন।
























