ads

শনিবার , ১২ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিখোঁজের ১২ দিন পর যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭১
ঝিনাইগাতীতে নিখোঁজের ১২ দিন পর যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

lash-2ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ হওয়ার ১২ দিন পর আব্দুস সামাদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার ধানশাইল এলাকার একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। আব্দুস সামাদ উপজেলার দক্ষিণ ধানশাইল গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং পেশায় ফার্নিচার ব্যবসায়ী।
জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে আব্দুস সামাদ নিখোঁজ হয়। ৯ সেপ্টেম্বর তার পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ নিখোঁজ হবার বিষয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। শুক্রবার বিকেলে স্থানীয় জেলেরা ধানশাইল এলাকার একটি ডোবায় মাছ ধরতে গেলে আব্দুস সামাদের মৃতদেহ দেখতে পায়। পরে পরিবারের পক্ষ থেকে সনাক্ত করার পর থানা পুলিশ লাশটি উদ্ধার প্রক্রিয়া শুরু করে। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads