ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে দু’দিনব্যাপী ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য, একাডেমিক সুপার ভাইজার মোঃ বায়োজিদ হোসেন, আরডিও মোঃ ফরহাদ হোসেন আকন্দ প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক হারুন-উর রশিদ। উদ্বোধন শেষে ডিজিটাল মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
























