ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : গত ক’দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ফের বন্যা পরিস্থিতি’র অবনতি হতে হয়েছে। ২১ আগস্ট পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় এ উপজেলায় রাস্তা-ঘাট, ঘরবাড়ী, ব্রিজ, কালভার্ট, শাক-সবজির বাগান ও আমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ফলে এ উপজেলার কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে পড়ে। এ ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারো অবিরাম বর্ষণ ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সোমেশ্বরী, কালঘোষা ও মহারশি নদীর ঢলের পানিতে প্রায় ১৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মহারশি নদীর পাগলারমুখ বাধ ও রাস্তা বিধ্বস্ত হয়ে ঢলের পানি ফসলি জমিতে প্রবেশ করায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার প্রবেশ করায় পাঠদান ব্যাহত হচ্ছে। পানিবন্দী এলাকার লোকজন চরম ভূগান্তির শিকার হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মোঃ কোরবান আলী জানান, নতুন করে বন্যায় রুপিত আমন ধান তলিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।
























