ads

রবিবার , ৩০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘সিআইপি’ বড়ভাইয়ের রোষানলে সর্বশান্ত দুই সহোদর ছোটভাই

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুরে ‘সিআইপি’ বড়ভাইয়ের রোষানলে সর্বশান্ত দুই সহোদর ছোটভাই
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Sherpur- 2স্টাফ রিপোর্টার : ব্যবসায় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পাওয়া এক সিআইপি (কমার্সিয়ালী ইম্পরট্যান্ট পারসন) বড় ভাইয়ের রোষানলে পড়ে সর্বশান্ত হচ্ছেন তারই দুই সহোদর ছোটভাইÑ এমন গুরুতর অভিযোগে তোলপাড় চলছে ঝিনাইগাতীর কুল ছাপিয়ে শেরপুরে। সেই ‘সিআইপি’ হচ্ছেন তাজ ফিলিং-সিএনজি স্টেশন ও তাজ কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী এ এইচ এম তাজুল ইসলাম। আর তার রোষানলে সর্বশান্ত হওয়ার পথে দুই সহোদর ছোটভাই হচ্ছেন নুরুল ইসলাম তোতা ও মোঃ রুহুল আমিন।
লিখিত অভিযোগে প্রকাশ, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম তাজুল ইসলাম প্রবাসে থাকায় ৩ ভাইয়ের এলাকায় থাকা সহায়-সম্পত্তি দীর্ঘদিন ধরেই দেখভালের দায়িত্ব পালন করে আসছিলেন তারই দুই সহোদর ছোটভাই নুরুল ইসলাম তোতা ও রুহুল আমিন। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী আর স্থানীয় কতিপয় কূটকৌশলীর কান ভারীতে তিনি অনুজ ওই দুই ভাইয়ের প্রতি ক্রমশঃ রূষ্ঠ হয়ে উঠেন। ফলে কয়েক বছর আগে ছোটভাই নুরুল ইসলাম তোতাকে তার অনুসারী লোকজন দ্বারা বিভিন্ন সময়ে বিভিন্ন মামলা-মোকদ্দমায় জড়িয়ে ও ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক পৈত্রিক বসতভিটা লিখে নিয়ে তাকে সর্বশান্ত করেন। একইভাবে এখন চলছে কনিষ্ঠ ছোটভাই রুহুল আমিনকে পৈত্রিক বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তাঁরা। ইতোমধ্যে তার লোকজন দিয়ে রুহুল আমিনের বিরুদ্ধে অর্থ আত্মসাত, নারী নির্যাতনসহ দ্রুত বিচার আইনে বিভিন্ন মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়েছেন।
রুহুল আমিনের নিজ পুকুরে চাষকৃত বড় মাছের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে দিয়ে তা দখলের চেষ্টা, প্রকাশ্য দিন-দুপুরে পুকুরে শ্যালো মেশিন দিয়ে পানি সেচে মাছ বিক্রি করে বিভিন্ন সময় তার কর্মচারী শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফজলুর রহমান, নুরুল্লাহ হক পিয়ারু, মোঃ হামিদদের দিয়ে মারপিটসহ বাড়ির মেইনগেটে তালা বদ্ধ করে যাতায়াতের বিঘœ সৃষ্টি করে আসছেন। বড়ভাই তাজুল ইসলাম বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় তার দায়েরকৃত ওইসব মামলা-মোকদ্দমায় পুলিশী নির্যাতন ও হয়রানীর ভয়ে তারা দু’ভাই এখন পালিয়ে বেড়াচ্ছেন। ফলে সংসারজীবনসহ ব্যবসা-বাণিজ্যে এখন তারা যেমন চরম ক্ষতিগ্রস্ত. তেমনি ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। বড়ভাইয়ের রোষানলের শিকার মেসার্স নাজি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী নুরুল ইসলাম তোতা ও রুহুল আমিন তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা-মোকদ্দমার বিষয়ে থানা পুলিশসহ উর্ধ্বতন মহলকে জানিয়েও কোন প্রতিকার পাননি। বিষয়টি শেরপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃপক্ষকে অবহিত করা হলে চেম্বার সভাপতি মোঃ মাসুদ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে প্রশাসনকে অবহিত করেন। কিন্তু এরপরও বিধি বাম! শেরপুর চেম্বার অব কমার্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিস-মিমাংসার উদ্যোগ নিলেও তাজুল ইসলামের অযৌক্তিক দাবি-দাওয়ার মুখে তা সফল হয়নি। এ বিষয়ে এএইচএম তাজুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে ছোট ভাই নুরুল ইসলাম তোতা ও রুহুল আমিন জানান, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা সম্পূর্ণ মিথ্যা ও হয়রানীমূলক। তাদেরকে পৈত্রিক বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যেই বড়ভাই তাজুল ইসলাম ওই তৎপরতা চালাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরে যুবলীগের… পরবর্তী সংবাদ অনারারি পুলিশ হচ্ছেন মাশরাফি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads