ads

শনিবার , ২৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

খবর টি পড়েছেন : ২২৪
ঝিনাইগাতীতে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ballo biye bindhoঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : পত্রিকার পাতা খুললেই দেখা যায় পুলিশের নেতিবাচক খবর। কিন্তু এবার নবম শ্রেণি পড়ুয়া বর্ণার বাল্য বিবাহ বন্ধ করে অনন্য উপমা স্থাপন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দিঘীরপাড় গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দিঘীরপাড় দক্ষিনপাড়া গ্রামের নওশেদ আলীর নবম শ্রেনী পড়ুয়া বর্ণা খাতুনের সাথে বনগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফজলুল হকের বিয়ের দিন ধার্য্য করা হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্নের জন্য সকল প্রস্তুতিও গ্রহণ করা হয়। পরে এলাকাবাসী ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে ঘটনাটি জানালে তিনি এএসআই এস এম তৌফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়ে এলাকাবাসীর সহযোগীতায় বাল্য বিবাহ বন্ধ করে দেন এবং পরবর্তীতে ওই এলাকায় বাল্য বিবাহ যেন না হয় তার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিশেষ ভাবে নজর রাখার জন্য অনুরোধ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ : ছাত্রলীগের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads