ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটিতে আরাকান আর্মির সদস্য আটক

খবর টি পড়েছেন : ২২৩
রাঙামাটিতে আরাকান আর্মির সদস্য আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Arakan Armyরাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি থেকে বুধবার রাতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’র এক সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বান্দরবান সীমান্তবর্তী রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইদং পাড়া থেকে অং ইউ ইয়াং নামে আরাকান আর্মির ওই সহযোগীকে আটক করা হয়। ওই সময় আরকান আর্মির ৩ সেট ইউনিফর্ম, পোশাক তৈরির কাপড়, ৩টি ল্যাপটপ, ২টি ডিজিটাল ক্যামেরা, ১টি হ্যান্ডিক্যাম, ২টি ঘোড়া ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থলী উপজেলার তাইদং পাড়ায় নেদারল্যান্ডস প্রবাসী ডা. রান নিন সোয়ে মারমার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যান। এ সময় তার সহযোগী অং ইউ ইয়াংকে আটক করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, আটক অং ইউ ইয়াং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি আরাকান আর্মির সহযোগী এবং তার বাড়ি আরাকানে।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের থানচি উপজেলার বড়মদক এলাকায় বিজিবির একটি টহল দলের ওপর হামলা চালায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরাকান আর্মি’। এ সময় জাকির হোসেন নামে বিজিবির এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে বেলা ৩টার দিকে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়। এদিনই সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সমন্বিতভাবে হেলিকপ্টারের সাহায্যে ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় যাতে হামলাকারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যেতে না পারে, সেজন্য মিয়ানমারের সেনাবাহিনীকেও তাদের সীমান্ত সিল করে দিতে বলা হয়েছে।
বিজিবি মহাপরিচালক গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, কিছুদিন আগে পাওয়া গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মঙ্গলবার আরাকান আর্মির নিয়ে আসা ১০টি বিদেশি ঘোড়া আটক করেছে বিজিবি। এর প্রতিশোধ হিসেবেই ওই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারে ২ সাংবাদিককে গুলি করে হত্যা পরবর্তী সংবাদ কাজী জাফর মারা গেছেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads