ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারে ২ সাংবাদিককে গুলি করে হত্যা

খবর টি পড়েছেন : ১৭৬
যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারে ২ সাংবাদিককে গুলি করে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

us-shooting_ at Live Telecastশ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের সময় বন্দুকধারীর গুলিতে ২ সাংবাদিক নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে বেডফোর্ডের মন্টানায় একজনের সাক্ষাৎকার নেওয়ার সময় গুলিতে তারা নিহত হন। ওই সাক্ষাৎকারটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। নিহত দুই সাংবাদিক হলেন- স্থানীয় ডব্লিউডিবিজেসেভেন টিভির প্রতিবেদক অ্যালিসন পার্কার (২৪) ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড (২৭)।
পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করছেন এবং ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে যার সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল তিনি হামলায় বেঁচে গেছেন।
চ্যানেলটির মহাব্যবস্থাপক জেফরি মার্কস টেলিভিশনে এক ঘোষণায় বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে গুলি করার কিছুক্ষণ পরই অ্যালিসন ও অ্যাডাম মারা যান। আমরা জানি না কেন এ ঘটনা ঘটানো হয়েছে এবং কে ঘটনাটি ঘটিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা আপনাদের বলে বোঝাতে পারব না যে, ডব্লিউবিজেসেভেন টিম তাদের কতোটা ভালোবাসতো…আমাদের হৃদয় ভেঙ্গে গেছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটিতে দেখা যায়- অ্যালিসন পার্কার একজন অতিথির সাক্ষাৎকার নেওয়া শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে পরপর আটটি গুলি ছোড়া হয়। এতে সাক্ষাৎকার ধারণে ব্যবহৃত ক্যামেরাটি ঘুরে পড়ে যায় এবং চিৎকারের শব্দ শোনা যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হামলা, বিজিবি সদস্য আহত পরবর্তী সংবাদ রাঙামাটিতে আরাকান আর্মির সদস্য আটক

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads