ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাজী জাফর মারা গেছেন

খবর টি পড়েছেন : ২৪৪
কাজী জাফর মারা গেছেন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

kazi-zafar_1শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হৃদযন্ত্র, কিডনির সমস্যা ও ডায়াবেটিসে ভুগছিলেন এই রাজনীতিবিদ। কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কাজী জাফর। নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়া নিয়ে মতবিরোধের জেরে ২০১৩ সালের শেষ দিকে জাতীয় পার্টি (জাপা) থেকে কাজী জাফরকে বহিষ্কার করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ওই সময় জাতীয় পার্টি থেকে এরশাদকে পাল্টা বহিষ্কারের ঘোষণা দেন কাজী জাফর। এরপর থেকে জাতীয় পার্টির (জাফর) একাংশের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি জাপার একাংশকে নিয়ে ২০১৪ সালের ২৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন।
এর আগে নব্বইয়ের দশকের শেষ দিকে শাহ মোয়াজ্জেম হোসেনকে সঙ্গে নিয়ে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে বেরিয়ে নতুন দল জাতীয় পার্টি (জা-মো) গঠন করেন কাজী জাফর। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বছর খানেক পর আবারও দলে ফেরেন কাজী জাফর। ষাটের দশকের এ ছাত্রনেতা একসময় চীনপন্থী বাম নেতা হিসেবে পরিচিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাঙামাটিতে আরাকান আর্মির সদস্য আটক পরবর্তী সংবাদ ‌’ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে উঠলেই ব্যবস্থা’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads