ads

বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে উঠলেই ব্যবস্থা’

খবর টি পড়েছেন : ২২৭
‌’ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে উঠলেই ব্যবস্থা’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

obaidul kaderসিরাজগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মহাসড়কে কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন চালাতে দেওয়া হবে না। ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে উঠলেই চালক-মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় নিউ জার্সি রোড ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের এক প্রস্তুতি বৈঠকে ওই সিদ্বান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ঈদের আগে মহাসড়কের উপরে ও আশপাশে কোরবানীর পশুর হাট বসানো যাবে না। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
মহাসড়কে কম গতির থ্রি হুইলার চলতে না দেয়ায় ইতোমধ্যেই দুর্ঘটনা কমে এসেছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, আগে হলো জীবন, তারপর জীবিকা।’
ঈদের আগে মহাসড়কে যানজট কমানোর জন্য দুর্ঘটনাপ্রবণ এলাকাসমূহের মধ্যে গাজিপুরের চান্দুরা এলাকায় বাইলেন এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে রোড ডিভাইডার আগামী ১৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে বলে জানান মন্ত্রী।
এর আগে মন্ত্রী মহাসড়কে চলাচল করা যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন এবং সঠিক কাগজপত্র থাকা গাড়ির চালকদের শুভেচ্ছা জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্তাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সার্কেল এএসপি ফারুক আহম্মেদ, স্থানীয় বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান সহ মন্ত্রনালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাজী জাফর মারা গেছেন পরবর্তী সংবাদ ধাপে ধাপে নির্বাচনের অভিজ্ঞতা ভাল ছিল না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads