ads

মঙ্গলবার , ১৮ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফলোআপ : ব্রহ্মপুত্র নদ খনন কাজে হামলার ঘটনায় ২ মামলা

খবর টি পড়েছেন : ১৮৫
ফলোআপ : ব্রহ্মপুত্র নদ খনন কাজে হামলার ঘটনায় ২ মামলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Followup-Logo2স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ খনন কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় এবং ঘরবাড়ি ভাংচুরের অভিযোগে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে ওই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ১৭ আগস্ট সোমবার জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর উপ-সহকারি প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় খনন কাজে বাধা দেওয়া ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদর উপজেলার চরপীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. বাদশা মিয়াকে প্রধান আসামি করে ১৬৫ জনকে সুনির্দিষ্টভাবে এবং অজ্ঞাতনামা আরও ২শ থেকে আড়াইশ’ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে সদর উপজেলার ডাকপাড়া গ্রামের মো.আব্দুল হালিম বাদী হয়ে ঘটনার সময় তাঁর ঘরবাড়ি ভাংচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদশা মিয়াসহ ৫৮ জনকে আসামি করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম বলেন, দুটি মামলাই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে। জেলা পাউবো‘র উপ-সহকারি প্রকৌশলী মো. আব্দুল মান্নান বলেন, সোমবার সকালে ড্রেজারসহ অন্যান্য সরঞ্জামাদি ব্রহ্মপুত্র নদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপরে নির্দেশ পেলে নদের খনন কাজ পুনরায় শুরু করা হবে।
প্রসঙ্গত. গত ১৬ আগস্ট রবিবার দুপুরে সদর উপজেলার ডাকপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদেও খনন কাজে বাধা দেন নদ সংলগ্ন চরবাসী। ওই সময় চরবাসীর হামলায় পাউবোর কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ৭ কর্মকর্তা আহত হন। পরে নদের খনন কাজ বন্ধ করে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অবাধে নিধন করা হচ্ছে দেশি জাতের মা… পরবর্তী সংবাদ শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads