ads

সোমবার , ২৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবীণ শিক্ষক মৌলবী সেকান্দর আলীর ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২১০
শেরপুরে প্রবীণ শিক্ষক মৌলবী সেকান্দর আলীর ইন্তেকাল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shokস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর বাবা, জেলা পুস্তক ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলবী মোঃ সেকান্দর আলী (৯২) ২৭ জুলাই সোমবার সকালে গৃর্দানারায়ণপুরস্থ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। তিনি ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ মাগরিব পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা বিএনপির আহবায়ক মাহমুদুল হক রুবেল, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক মেয়র গোলাম কিবরিয়া লিটন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আশীষ, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাঘ গণনা জরিপ ২০১৫ : সুন্দরবনে বাঘের সংখ্যা… পরবর্তী সংবাদ ‘অর্থমন্ত্রী ও এমপি জাহিরকে হত্যার জন্য ১২ কোটি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads