ads

সোমবার , ২৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯১
কক্সবাজারে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ctg landslide_কক্সবাজার : কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়া রাডার সংলগ্ন এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। ২৭ জুলাই সোমবার ভোররাতে পাহাড় ধসের ঘটনায় সকালে দুইজন এবং দুপুরে আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা খায়রুল আমিনের স্ত্রী জুনু বেগম (২৮) ও তার দুই বছর বয়সী মেয়ে নিহা মনি এবং শাহ আলম (৪৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৩৩) ও তাদের শিশুকন্যা রীনা (৯)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ভোররাত ৩টার দিকে বাহারছড়া রাডার সংলগ্ন এলাকায় পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে নিচে বসবাসরত শাহ আলম ও খায়রুল আমিনের বাড়ির ওপর। এতে ওই দুই পরিবারসহ তাদের ভাড়াটিয়া আরও দুই পরিবারের লোকজন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির অধিনায়ক মেজর মাহবুবুর রহমান খান জানান, সকালে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে ধসে পড়া মাটির নিচ থেকে উদ্ধার করা হয় আরও তিনজনের মৃতদেহ।
এছাড়া সকালে ঘটনাস্থল থেকে খায়রুল আমিন ও নুরুন্নবী নামে দুইজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলেও জানান এই সেনা কর্মকর্তা। এর আগে সকালে উদ্ধার কাজে নিয়োজিত দমকল বাহিনীর স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রয়োজনীয় ভারী উদ্ধার সরঞ্জাম নেওয়া যাচ্ছে না। ফলে খুন্তি কোদাল দিয়ে প্রচলিত নিয়মে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এতে উদ্ধার তৎপরতায় বিলম্ব হচ্ছে।
এদিকে পাহাড় ধসে হতাহতের এ ঘটনার পর ওই স্থানে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত আরও ২০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইর… পরবর্তী সংবাদ বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি : তলিয়ে গেছে…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads