সেলিম আহমেদ চৌধুরী, বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে চার দিনের টানা ভারী বর্ষনে পাহাড়ী ঢলে সাংগু,মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বান্দরবান সদর,লামা,আলিকদম ও নাইক্ষংছড়ি উপজেলার ১০ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবার। এছাড়াও বান্দরবান কেরানীহাট সড়কে বাজালিয়া কলঘর এলাকায় মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দুই দিন ধরে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান-রুমা ও থানছি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ে অভ্যন্তরীন সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
জানা যায়,গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ভারী বর্ষন। টানা ভারী বর্ষন অব্যাহত থাকায় পাহাড়ী ঢলে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে রবিবার সকাল থেকে বান্দরবান জেলা সদরের নতুন নতুন এলাকা প্লাবিত হয়। বান্দরবান পৌর এলাকার আর্মি পাড়া, ইসলামপুর, বাসষ্টেশন, হাফেজ ঘোনা,বরিশাল পাড়া,কবিরাজ পাড়া,অফিসার্স কাব এলাকাসহ নি¤œাঞ্চল প্লাবিত প্রায় ৩হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। পানি বন্দি হয়ে পড়ে প্রায় ৭ হাজার পরিবার। বন্যায় দুর্গত এলাকার লোকজন নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অশ্রয় নিয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও সেনাবাহিনীর প থেকে ৬ টি আশ্রয় কেন্দ্রে বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়াও লামা মাতা মুহুরি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। লামা উপজেলায় প্রায় ৩ হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫হাজার পরিবার। এছাড়াও বন্যার পানিতে তলিয়ে গেছে আলিকদম উপজেলার নি¤œাঞ্চলের প্রায় ৩হাজার পরিবারের ঘর বাড়ি । পানি বন্দি হয়েছে প্রায় ৫ হাজার পরিবার। এসব এলাকার লোকজন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এদিকে ভারী বর্ষন অব্যাহত থাকায় জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধস দেখা দিয়েছে । তবে কোন প্রানহানীর ঘটনা ঘটেনি। পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণহানী হওয়ার আশংকায় বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ন বসবাসকারীদের সরে এসে নিরাপদে আশ্রয় নিতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্তক করা হয়েছে।




















