ads

বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : বিভিন্ন মহলের শোক

খবর টি পড়েছেন : ২৪৫
শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত : বিভিন্ন মহলের শোক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shokস্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় শেরপুর শহরের আখের মামুদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির উদ্দিন চঞ্চল (৭০) নিহত হয়েছেন। ২১ জুলাই মঙ্গলবার রাতে আখের মামুদ বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বুধবার সকাল ১১টায় স্থানীয় মকবুল হোসেনের ধানের খলায় মরহুমের প্রথম নামাজে জানাজা, প্রাকৃতিক দুর্যোগের কারণে দুপুর ১২টায় বাজার জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা ও বিকেল ২ টায় যোগিনীমুড়া ফসিহ-উল-উলুম দাখিল মাদ্রাসা মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আখের মামুদ বাজার জামে মসজিদের ইমামের বসতবাড়ী থেকে মসজিদের চাবি নিয়ে ফেরার পথে শেরপুর-শ্রীবরদী সড়কের ওই বাজার এলাকায় পেছন থেকে যাওয়া একটি ব্যাটারীচালিত অটোরিক্সা মনির উদ্দিন চঞ্চলকে ধাক্কা দিলে তিনি উপুড় হয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার মরহুমের লাশ দাফন না হওয়া পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। এছাড়া ৩ দিনব্যাপি শোক কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে সকল প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও শুক্রবার বাদ জুম্মা স্মরণসভার কর্মসূচি হাতে নেওয়া হয়।
উল্লেখ্য, মনির উদ্দিন চঞ্চল জন্মসূত্রে সদর উপজেলার যোগিনীমুড়া গ্রামের অধিবাসী হলেও প্রায় ৩০ বছর যাবত মোবারকপুর আখের মামুদ বাজার এলাকায় বসবাস করে আসছিলেন। সেই সুবাদে তিনি স্থানীয় মসজিদের জমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি ও হাফেজিয়া মাদ্রাসার অন্যতম উদ্যোক্তাসহ এলাকায় সমাজসেবায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনির উদ্দিন চঞ্চলের মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সুপ্রীম কোর্টের সাবেক এএজি এডভোকেট মোঃ আব্দুল্লাহ, শেরপুর প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শাপলা চত্বর আংগিনা মডেল ক্লাবের ঈদ পূনর্মিলনী পরবর্তী সংবাদ ‘গুটিকয়েক দর্শকের জন্য বদনাম গোটা দেশের’

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads