ads

সোমবার , ১৩ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পরিবেশ ও পুষ্টি উন্নয়নে ফলদ গাছের চারা বিতরন

খবর টি পড়েছেন : ২০৬
শেরপুরে পরিবেশ ও পুষ্টি উন্নয়নে ফলদ গাছের চারা বিতরন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Treeস্টাফ রিপোর্টার : ক্ষুদ্র ফলদ বাগান সৃষ্টি করে পরিবেশ ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে শেরপুরে ফলদ গাছের চারা বিতরন করেছে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি। সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের ৫৪ টি পরিবারের মাঝে দুই হাজার ফলদ গাছের চারা বিতরন করা হয়। প্রতিটি পরিবারকে ১০ টি করে আম্রপালি জাতের আম, ৭ টি করে চায়না থ্রি লিচু ও ২০ টি করে বাতাবি লেবুর চারা প্রদান করা হয়।
এ উপলক্ষে ১৩ জুলাই সোমবার দুপুরে স্থানীয় দোসরা ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি‘র অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আয়োজনে কে বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার তৃষ্ণা দাজেল বিশষ অতিথি ছিলেন। শিক্ষাবিদ মো. আবদুল বারেক মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাসির প্রমুখ বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, এলাকায় মডেল তৈরীর উদ্দ্যেশ্যে ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ কর্মসূচীর উপকারভোগী শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে এসব ফলদ গাছের চারা বিতরন করা হয়। যারা করে ক্ষুদ্র পরিসরে ফলদ বাগান করে ওইসব পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে পারে। একইসাথে এতে করে ওইসব পরিবারের পুষ্টির উন্নয়নের সাথে সাথে এলাকার প্রাকৃতিক পরিবেশেরও উন্নয়ন ঘটবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাপুটে জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ পরবর্তী সংবাদ পিটিয়ে শিশু হত্যা: আটক মুহিত রিমান্ডে

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads