শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১৭ জুলাই কাশ্মীর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই শ্রীনগরে ইফতার পার্টি দিতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর এই পার্টির ব্যাপারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। মোদির অনুমোদনেই আয়োজিত হবে ওই ইফতার পার্টি। এই মুহূর্তে আট-দেশ সফর উপলক্ষ্যে মধ্য এশিয়া এবং রাশিয়ায় রয়েছেন তিনি। পবিত্র ঈদ-উল-ফিতরের আগে ১৭ জুলাই শেষ শুক্রবার। সেই কারণেই সম্ভবত, সেদিনই আয়োজন করা হবে ইফতার পার্টি।
প্রাক্তন আইনপ্রণেতা ও মন্ত্রী গিরধারী লাল ডোগরার শততম জন্মদিন উপলক্ষ্যে ১৭ জুলাই জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, সেদিনই ওই অনুষ্ঠানে পর শ্রীনগরে ইফতার পার্টি দেবেন তিনি। গত বছর দীপাবলির সময় শেষবার শ্রীনগরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। খবর: এবিপি আনন্দ


























