শ্যামলবাংলা বিনোদন : ঈদ উপলক্ষে হাবিব প্রকাশ করছেন নতুন এক গানের ভিডিও। এর শিরোনাম হলো ‘মন ঘুমায়রে’। ইতোমধ্যেই গ্রামীণফোন ও রবি রেডিওতে গানটির অডিও প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জাহিদ আহমেদ। সুর-সঙ্গীত করেছেন শিল্পী নিজেই। সিঙ্গেল প্রসঙ্গে হাবিব শনিবার বিকেলে তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বন্ধুরা, নতুন ব্লাস্টের জন্য তৈরি হও। আমার এক্সক্লুসিভ ভিডিও ‘মন ঘুমায়রে’ খুব শিগগিরই আসছে। আমাকে নতুন লুকে দেখার জন্যও তৈরি থাক। এর আগে আমাকে এভাবে দেখা যায়নি।’
জানা গেছে, ঈদের ঠিক পরপরই গানের ভিডিওটি তার ইউটিউব চ্যানেল’সহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। হাবিব বলেন, ‘শ্রোতারা নতুন হাবিবকে দেখতে পাবেন। তবে সেটা বেশভূষায়। আর গায়কিতে থাকছে চিরচেনা কণ্ঠ।’
























